এক্সেলে সংখ্যার আগে শূন্য টাইপ করবেন কিভাবে?
এক্সেল ফাইলের যে শীটটির লেখার আগে শূন্য টাইপ করতে চান প্রথমে সে ফাইলটি ওপেন করুন। তারপর যে সংখ্যা গুলোর প্রথমে শূন্য বসাতে চান সে সংখ্যাগুলো সিলেক্ট করুন। এখন নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
১। সিলেক্টকৃত লেখার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
২। একটি লিস্ট দেখাবে এখান থেকে Format Cells ক্লিক করুন।
৩। এবার একটি ডায়ালগ বক্স দেখাবে তারমধ্যে Number ট্যাব এর অধীনে নিচের দিকে Custom ক্লিক করুন।
৪। ডানদিকের General মুছে 00 (দুইটি শূন্য) টাইপ করুন।
৫। Ok ক্লিক করুন।


0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions