ওয়ার্ডে শেপ, লাইন, বক্স তৈরি করবেন কিভাবে?
মাইক্রোসফট ওয়ার্ডে লাইন, টেক্সট বক্স বা যেকোন ধরনের শেপ ড্রায়িং করা যায়। এজন্য প্রয়োজনীয় ফাইলটি ওপেন করুন, তারপর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
১। Insert মেনু ক্লিক করুন।
২। Shape ক্লিক করুন।
৩। এখন শেপের একটি লিস্ট দেখাবে এর মধ্যে যে শেপটি পছন্দ সেটি ক্লিক করুন। এবার পেজের মধ্যে যেখানে প্রয়োজন মাউস চেপে ধরে শেপ আঁকতে হবে।
৪। শেপের চারপাশের পয়েন্ট চেপে ধরে ছোট/বড় করা যাবে। আর শেপের দাগে মাউস চেপে ধরে মুভ করা যাবে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions