Home » » ওয়ার্ড ফাইলে পেপার সাইজ দিবেন কিভাবে?

ওয়ার্ড ফাইলে পেপার সাইজ দিবেন কিভাবে?

Paper Size

 

মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের কোন কাজ যদি প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্ট করে বের করতে চান তাহলে অবশ্যই কাগজের মাপ দিতে হবে। তা না হলে মনিটরের ডিসপ্লেতে কাজটি ঠিকঠাক দেখালেও প্রিন্ট দেয়ার পর কাগজের মধ্যে লেখার অবস্থানগুলো ঠিকমতো আসবে না। এজন্য প্রিন্ট করার পূর্বে অবশ্যই কাগজের মাপ অর্থাৎ পেপার সাইজ দিতে হবে।

 

ওয়ার্ড ফাইলে পেপার সাইজ দিবেন যেভাবে:

 

১। যে ফাইলে পেপার সাইজ দিবেন প্রথমে সে ফাইলটি ওপেন করুন। তারপর মেনুবার থেকে Page Layout বা Layout ক্লিক করুন।

২। এবার Size ক্লিক করুন।

৩। একটি লিস্ট দেখাবে তার মধ্যে অনেকগুলো মাপ থাকবে। আজকাল অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বা ব্যক্তিগত কাজে বেশি প্রিন্ট করা হয় A4 সাইজের কাগজে । তাই A4 সিলেক্ট করতে পারেন। 

আর যদি স্ট্যাম্প অর্থাৎ দলিলে কিংবা বেশি লেখা এক পেজের মধ্যে প্রিন্ট করতে চান তাহলে Legal Size সিলেক্ট করতে পারেন।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->