মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে বিরতিহীনভাবে স্লাইড শো করবেন যেভাবে:
প্রথমে প্রয়োজনীয় পাওয়ারপয়েন্ট ফাইলটি ওপেন থাকতে হবে।
১। মেনুবারের Transition অপশনের After এর ডানদিকের টাইম থেকে প্রতিটি স্লাইডে টাইম সিলেক্ট করতে হবে।
২। এবার মেনুবার থেকে Slideshow মেনু ক্লিক করুন।
৩। এখন Set up Slide show ক্লিক করুন।
৪। Loop continuously until 'ESC' অপশনের বামে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে।
৫। OK ক্লিক করুন এবং কিবোর্ড থেকে F5 বাটন চেপে স্লাইড শো করুন তাহলে একটার পর একটা স্লাইড অটোমেটিকভাবে চলতে থাকবে। আর স্লাইড শো বন্ধ করতে চাইলে কিবোর্ড থেকে ESC বাটন চাপ দিন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions