সমস্যা: এন্টার চাপ দেয়ার পর লাইনের মাঝে বেশি ফাঁকা হয়ে যায়, কিভাবে লাইনের মাঝে স্পেস কমাবো?
সমাধান: নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন, তাহলে লাইনের মাঝে স্পেস কমে যাবে।
১। ফাইলের লেখাগুলো সিলেক্ট করুন।
২। সিলেক্টকৃত লেখার উপর মাউসের ডানবাটন ক্লিক করুন।
৩। একটি মেনু বা লিস্ট দেখাবে তারমধ্যে Paragraph ক্লিক করুন।
৪। এবার একটি ডায়ালগ বক্স আসবে তার মধ্যে Spacing এর নিচে After-এ 10 অথবা 8 মুছে এখানে 0 (শুন্য) টাইপ করুন। এবং Line Spacing এর নিচে Multiple এর স্থলে Single সিলেক্ট করে Ok ক্লিক করুন।
৫। সিলেক্টকৃত লেখার উপর পূণরায় মাউসের ডান বাটন ক্লিক করুন এবং পূণরায় Paragraph ক্লিক করুন, তারপর ডায়লগ বক্সের মধ্যে নিচের দিকে Set as Default ক্লিক করুন, তারপর মেসেজ আসলে All Documents অপশনে ক্লিক করন। তাহলে পরবর্তী কোন ওয়ার্ড ফাইলে লাইনের মাঝে আর বেশি স্পেস দেখাবে না।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions