Home » » এক্সেলে কলাম চার্ট তৈরি করবেন কিভাবে?

এক্সেলে কলাম চার্ট তৈরি করবেন কিভাবে?

মাইক্রোসফট অফিস এক্সেলে কলাম চার্ট (Column Chart) বা গ্রাফ তৈরি করবেন যেভাবে:

 ১। প্রথমে এক্সেল ফাইলটি ওপেন করে প্রয়োজনীয় ডেটা সিলেক্ট করুন।

২। Insert মেনু ক্লিক করুন।

৩। Column অপশনে ক্লিক করুন।

৪। পছন্দমতো কলাম সিলেক্ট করুন।

৫। মেনুবার থেকে Layout অপশনে ক্লিক করুন। লেআউট অপশন দেখালে চার্টের মধ্যে মাউস ক্লিক করুন তাহলে উপরে মেনুবারে Layout দেখাবে।

৬। Chart Title অপশনে ক্লিক করুন।

৭। Above Chart ক্লিক করুন।

৮। এবার প্রয়োজনীয় চার্ট টাইটেল লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করুন।

 

৯। Axis Title ক্লিক করুন।

১০। Primary Horizontal Axis Titles ক্লিক করুন।

১১। Title Below Axis ক্লিক করুন।

১২। এবার চার্টের নাম লিখে এন্টার চাপুন।

 

১৩। Axis Title পূণরায় ক্লিক করুন।

১৪। Primary Vertical Axis Titles ক্লিক করুন।

১৫। Rotated Title ক্লিক করুন।

১৬। নাম লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপুন।


অফিস ২০১৩, ২০১৬, ২০১৯ সহ অন্যান্য ভার্সনের এক্সেলে কলাম চার্ট (Column Chart) বা গ্রাফ তৈরি করবেন যেভাবে:

১। প্রয়োজনীয় লেখা সিলেক্ট করুন।

২। Insert ক্লিক করুন।

৩। Recommended Chart /Column Chart ক্লিক করুন।

৪। Ok ক্লিক করুন/ অথবা পছন্দমতো চার্টে ক্লিক করে ওকে ক্লিক করুন।

৫। Chart Title ক্লিক করে প্রয়োজনীয় চার্ট টাইটেল টাইপ করে এন্টার চাপুন।

৬। এবার চার্টের ডানদিকে (+) চিহ্নে ক্লিক করে Chart Elements এর নিচে Axis Titles ক্লিক করুন।

৭। এখন নিচে Axis Title ক্লিক করে প্রয়োজনীয় নাম টাইপ করুন। একইভাবে চার্টের বামপাশের Axis Titles ক্লিক করে নাম টাইপ করে এন্টার চাপুন।

৭।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->