Home » » ফটোশপ রিটাচ টিউটোরিয়াল

ফটোশপ রিটাচ টিউটোরিয়াল

ফটোশপ রিটাচ টিউটোরিয়াল


১। প্রথমে ছবিটি ওপেন করুন।

২। স্পট হিলিং / প্যাচ / হিলিং ব্রাশ দিয়ে ছবিটি সুন্দরভাবে স্পট ক্লিন করে নিতে হবে।

৩। এবার ছবিটি কপি করুন। (ctrl+j)

৪। ছবিটি ইনভার্ট করুন। (ctrl+i)

৪। লেয়ার মোড থেকে ভিভিড লাইট (Vivid Light) সিলেক্ট করুন।

৫। এখন মেনুবার থেকে ফিল্টার (Filter) ক্লিক করুন। তারপর আদার (Other) ক্লিক করুন। তারপর হাইপাস (High pass) ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে এখানে প্রয়োজনমত সংখ্যা দিন। তবে ২০ থেকে ২৫ এর মধ্যে সংখ্যা সিলেক্ট করতে পারেন।

৬। পূণরায় মেনুবার থেকে ফিল্টার (Filter) ক্লিক করুন। তারপর ব্লার (Blur) ক্লিক করুন। তারপর গাসিয়ান ব্লার (Gaussian Blur) ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে এখানে প্রয়োজনমত সংখ্যা দিন। তবে 2 থেকে 4 এর মধ্যে সংখ্যা সিলেক্ট করতে পারেন।

৭। এখন কির্বোড থেকে অল্টার (Alt) বাটন চেপে ধরে অ্যাড লেয়ার মাস্ক (Add Layer Mask) ক্লিক করুন।

৮। টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। আর ডিফল্ট কালার ব্লাক এন্ড হোয়াইট রাখুন। ব্রাশ টুল দিয়ে প্রয়োজনীয় স্থানে ড্রাগ করুন তাহলে ছবিটি রিটাচ হবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->