Home » » গুগল ম্যাপ কি?

গুগল ম্যাপ কি?

 গুগল ম্যাপ (Google Map)

গুগল ম্যাপ পূর্বে গুগল লোকাল নামে পরিচিত ছিল। গুগল ম্যাপস হলো গুগল কর্তৃক সরবরাহকৃত একটি ওয়েব ম্যাপিং সার্ভিস অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি, যেটি অনেকগুলো ম্যাপভিত্তিক সেবা যেমন- গুগল ম্যাপস ওয়েবসাইট, গুগল রাইড ফাইন্ডার, গুগল ট্রানজিট ইত্যাদিকে চালিত করে এবং গুগল ম্যাপস এপিআই এর মাধ্যমে থার্ড-পার্টি ওয়েবসাইটগুলোতে ম্যাপসসমূহকে এমবেড করার সুযোগ দেয়। এটি স্ট্রিট ম্যাপসমূহকে সরবরাহ করে- যা হেঁটে গাড়িতে বাইকে কিংবা পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের ক্ষেত্রে একটি রুট প্ল্যানার হিসেবে কাজ করে এবং বিশ্বের প্রায় সব দেশের জন্য একটি আরবান বিজনেস লোকেটর। গুগল ম্যাপের স্যাটেলাইট ইমেজগুলো রিয়েল টাইমে আপডেট হয় না; এগুলো বেশ কয়েক মাস বা বছরের পুরনো হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->