হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display)
একটি ভার্চুয়াল রিয়েলিটি এক্সেসোরিজ হলো হেড মাউন্টেড ডিসপ্লে। ভার্চুয়াল রিয়েলিটি এক্সেস করার সময় এটি চোখে ও মাথায় পরতে হয়। একে সংক্ষেপে এইচএমডি বলে। এটি একজোড়া গসলস বা একটি পূর্ণাঙ্গ হেলমেট হতে পারে। এতে দুই চোখের সামনে দুটো ছোট্ট মনিটর বসানো থাকে, যার ফলে এর মাধ্যমে দেখা ছবিকে ত্রিমাত্রিক ছবি মনে হয়। অধিকাংশ এইচডি ডিভাইসে অতিরিক্ত একটি হেড ট্র্যাকার সংযুক্ত থাকে, যা মাথা নড়াচড়ার সাথে সাথে সে অনুযায়ী রেসপন্স করে। যেমন: যদি এটি পরা অবস্থায় কেউ বাম দিকে মাথা ঘোরায়, তবে তার কাছে মনে হবে সে সত্যিকারভাবেই বামদিকের দৃশ্য দেখতে পাচ্ছে; যদিও আসলে তা ভার্চুয়ালভাবে তৈরি দৃশ্য ছাড়া আর কিছু নয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions