হেডফোন (Headphone)
হেডফোন হলো কানের কাছাকাছি স্থাপিত একজোড়া ট্রান্সডুসার, যা কোনো মিডিয়া প্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দতরঙ্গে রূপান্তর করে। একে এয়ারফোন, স্টেরিওফোন কিংবা হেডসেট নামেও ডাকা হয়।
হেডফোনগুলো সাধারণত ওয়াকম্যান, মোবাইল ফোন, সিডি প্লেয়ার, ডিজিটাল অডিও প্লেয়ার (এমপি থ্রি প্লেয়ার) এবং পার্সোনাল কম্পিউটারের সাথে যুক্ত করে ব্যবহার করা হয়। কিছু কিছু হেডফোনের ইউনিটগুলো স্বয়ংসম্পূর্ণ এবং এগুলোতে একটি রেডিও রিসিভার থাকে।
আরো কিছু হেডফোন তারিবিহীন হয়। এগুলো বেজ ইউনিটের সাথে যোগাযোগের জন্য রেডিও (যেমন: এনালগ এফএম, ডিজিটাল ব্লুটুথ, ওয়াইফাই) বা ইনফ্রায়েড সিগন্যাল ব্যবহার করে থাকে। হেডফোন সাধারণত একাকী শব্দ শোনার জন্য ব্যবহার করা হয়। এর ফলে অন্যের ক্ষতি না করে প্রাইভেসি রক্ষা করা যায়। শব্দময় পরিবেশে বিশেষ করে সাউন্ড রেকডিং স্টুডিওতে হেডফোনের বহুল ব্যবহার লক্ষ করা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions