হার্বাট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan)
কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বাট মার্শাল ম্যাকলুহান (July 21, 1911 - December 31, 1980) হলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন।
1962 সালে তাঁর প্রকাশিত "The Gutenberg Galaxy; The Making of Typographic Man' এবং 1964 সালে প্রকাশিত "Understanding Media: The Extensions of Man' বইয়ের মাধ্যমে এ বিষয়টি গুরুত্ব লাভ করে।
দ্বিতীয় বইটেতে McLuhan বর্ণনা করেছেন কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ দ্বারা সারাবিশ্ব একটি গ্রাম বা ভিলেজে রূপ লাভ করছে। তাঁর অন্তর্দৃষ্টি সে সময় ছিল যুগান্তকারী, যেখানে তিনি গ্লোবাল ভিলেজকে একটি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম (মিডিয়া) হিসেবে অভিহিত করেছিলেন এবং এটি যে পৃথিবী নামক গ্রহটিকে দ্রুতই সমন্বিত করবে সেটি বুঝিয়েছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions