ম্যাট্রিক্স কাকে বলে
(Matrix)
১. কম্পিউটারের পরিভাষায়, লজিক্যাল উপাদানে তৈরি ইনপুট এবং আউটপুট সংবলিত যোক্তিক নেটওয়ার্ক হলো ম্যাট্রিক্স, যা অ্যারে আকারে গঠিত হয়।
২. সারি এবং কলামে বিন্যাস্ত চতুর্ভুজীয় অ্যারের উপাদানসমূহ হলো ম্যাট্রিক্স, যা বীজগণিতীয় নিয়মে ম্যানিপুলেট করা হয়।
ম্যাট্রিক্স অ্যাডজাসেন্সি (Matrix Adjacency)
ম্যাট্রিক্স অ্যাডজাসেন্সি হলো বিভিন্ন ধরনের গ্রাফ তৈরিতে ব্যবহৃত এক ধরনের ম্যাটিক্স।
ম্যাটিক্স অ্যালজেব্রা (Matrix Algebra)
ম্যাটিক্স অ্যালজেব্রা হলো ম্যাটিক্স বীজগণিত। এটি হলো ম্যাটিক্স ধারণা সংক্রান্ত একটি অঙ্কশাস্ত্র।
ম্যাট্রিক্স অথোরাইজেশন (Matrix Authorization)
ম্যাট্রিক্স অথোরাইজেশন হলো ব্যক্তিগত বা গোপন কাজে ব্যবহৃত কম্পিউটারে বিশেষ পদ্ধতি ব্যবহার করে প্রবেশাধিকার সংরক্ষণ করা।
ম্যাট্রিক্স ব্যান্ড (Matrix band)
উপাত্তসমূহকে পাশাপাশি সাজিয়ে গাণিতিক কার্যাবলি সম্পাদনের পদ্ধতি হলো ম্যাট্রিক্স ব্যান্ড।
ম্যাট্রিক্স বুলিয়ান (Matrix boolean)
কম্পিউটারে প্রদর্শিত ফলাফল সত্য বা মিথ্যা বলে চিহ্নিত হওয়া হলো ম্যাট্রিক্স বুলিয়ান।
ম্যাট্রিক্স কানেকটিভিটি (Matrix Connectivity)
বিভিন্ন ধরনের গ্রাফ তৈরিতে ব্যবহৃত বিশেষ এক ধরনের পদ্ধতি হলো ম্যাট্রিক্স কানেকটিভিটি। এ পদ্ধতিকে ম্যাট্রিক্স রিচেবিলিটিও (Matrix Reachability) বলা হয়।
ম্যাট্রিক্স প্রিন্টার (Matrix Printer)
ডট বা বিন্দু সজ্জিত করে উপাত্তসমূহ ছাপানোর উপযোগী প্রিন্টার হলো ম্যাট্রিক্স প্রিন্টার।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions