xml কি
এক্সএমএল (xml) এর পুরো অর্থ হলো ‘এক্সটেনসিবল মার্কআপ ল্যাংগুয়েজ’ (EXtensible Markup Language)।
এটি HTML এর মতোই একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা মূলত তৈরি করা হয়েছে ডেটাকে প্রদর্শনের জন্য নয় বরং ডেটা পরিবহন করার জন্য। সুতরাং HTML এর পরিবর্তে XML এসেছে সেটি ভাবার কোনো কারণ নেই। দুইটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই দুইটি মার্কআপ ল্যাংগুয়েজের উদ্ভব ঘটেছে। XML এর ট্যাগগুলো প্রিডিফাইন্ড নয়; ব্যবহারকারী নিজেই নিজের জন্য ট্যাগ নির্ধারণ করতে পারবে। সেলফ-ডেসক্রিপটিভ রূপে একে তৈরি করা হয়েছে। এটি W3C কর্তৃক অনুমোদিত।
XML এর তেমন কেনো বিশেষত্ব নেই। এটি শুধু কিছু টেক্সট সম্বলিত একটি ফাইল। যেসব সফটওয়্যার প্লেইন টেক্সট নিয়ে কাজ করতে পারে সেগুলো XML নিয়েও কাজ করতে পারে। যদিও XML সচেতন অ্যাপ্লিকেশনগুলো বিশেষভাবে XML ট্যাগগুলোকে হ্যান্ডেল করতে পারে। ট্যাগগুলোর ফাংশনাল মিনিং নির্ভর করে অ্যাপ্লিকেশনের প্রকৃতির উপর।
উদ্ভবের পর থেকেই অতি দ্রুত XML স্ট্যান্ডার্ডটি দাঁড়িয়ে গেছে। বিশাল সংখ্যক সফটওয়্যার ভেন্ডর এখন এই স্ট্যান্ডার্ডটিকে নিজেদের পণ্যে প্রয়োগ করছে। HTML এর মতোই XML আজ ওয়েবের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বত্রই তাই XML এর ব্যবহার হচ্ছে। সকল ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটা সম্প্রচারের জন্য এটি অতি সাধারণ একটি টুল এবং তথ্যের সংরক্ষণ ও বর্ণনার ক্ষেত্রে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এ পর্যন্ত শত শত XML ভিত্তিক ল্যাংগুয়েজ ডেভেলপ করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো RSS, Atom, SOAP এবং XHTML ইত্যাদি। XML ভিত্তিক ফরমেটগুলো আজ অধিকাংশ অফিস প্রোডাক্টিভিটি টুলের জন্য ডিফল্ট হয়ে উঠেছে। যেমন: মাইক্রোসফট অফিস, Office Open XML, OpenOffice.org, OpenDocument, Apple's iWork ইত্যাদি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions