প্রশ্ন: কোন দেশ সবচেয়ে দ্রুতগতির ৪জি ইন্টারনেট ব্যবহার করে?
উত্তর: দক্ষিণ কোরিয়া, গতি ৩৭.৫/এমবিপিএস
৪জি তে ডেটা প্রেরণের হার ১০০ থেকে ৩০০ মেগাবাইট পার সেকেন্ড হতে পারে। কিন্তু সারা বিশ্বে ৪জি এর এভারেজ গ্লোবার স্পীড হলো ১৭.৪/এমবিপিএস। ডেটা এনালাইসিস ফার্ম ওপেন সিগন্যাল এর ২০১৭ সালের রিপোর্ট অনুসারে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা ব্যবাহারকারী ৩টি দেশ। ১। দক্ষিণ কোরিয়া (গতি: ৩৭.৫/এমবিপিএস), দক্ষিণ কোরিয়া ছাড়াও আর ২টি দেশ সবচেয়ে দ্রুতগতির ৪জি ইন্টারনেট ব্যবহার করে। আর তারা হলো: নরওয়ে (গতি: ৩৪.৮/এমবিপিএস), হাঙ্গেরি (গতি ৩১/এমবিপিএস)।
এছাড়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট গতি পরীক্ষাকারী প্রতিষ্ঠান ওকলা (Ookla) এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী:
-মোবাইল ডেটা ব্যবহারে শীর্ষ দেশ ভারত।
-মোবাইল ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ নরওয়ে (বাংলাদেশ ১২১তম)।
-ফিক্সড ব্রডব্যান্ড গতিতে শীর্ষ দেশ সিঙ্গাপুর (বাংলাদেশ ৮৩তম)।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions