Home » » ডব্লিউ ডব্লিউ ডব্লিউ

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ (WWW)

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ (WWW) এর পুরো অর্থ হলো ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)। অনেকে এটিকে সংক্ষেপে ওয়েব নামেও অভিহিত করে থাকেন। 

ওয়েব বলতে আমরা বুঝি এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো ওয়েব সার্ভার এর সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এ তথ্য হতে পারে প্রচলিত টেক্সট ফাইল, ছবি, শব্দ বা অন্য কোনো ফরমেটের ডেটা। এ সকল তথ্য ব্যবহার করতে হলে ইউজারকে একটি ক্লায়েন্ট বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যা ব্রাউজার নামে পরিচিতি।

ওয়েবে তথ্য মূলত সংরক্ষিত হয়ে থাকে পেইজ বা পৃষ্ঠার আকারে। প্রতিটি পেইজে শুধু তথ্যই থাকে না, বরং এখান থেকে অন্য পেইজে যাবার জন্য থাকে বিশেষ ধরণের লিংক। ইন্টারনেট উপযোগী বিশেষ ধরনের এই লিংককে বলা হয় হাইপারলিংক।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->