কিন্ডল কি
ই-বুক প্রস্তুততকারী প্রতিষ্ঠান আমাজন মুদ্রিত পুস্তকের চেহারা বা চরিত্র হুবহু ফুটিয়ে তোলার জন্য কিন্ডল নামের ডিভাইস নির্মাণ করে। পাঠক প্রয়োজনানুসারে এটির ফন্ট-এর আকার বাড়াতে কমাতে পারে। এর সাথে বিল্ট-ইন-ডিকশনারি থাকে। ফলে বইয়ের কোন শব্দের মানে না বুঝলে সঙ্গে সঙ্গে এর মানে জেনে নেয়া যাবে। একই সঙ্গে এতে আছে ইন্টারনেট সংযোগ নেয়ার সুবিধা, একটি টেক্সট এবং ওয়েব ব্রাউজার। ফলে আমাজন-এর প্রোপাইটরি কিন্ডল ফরম্যাটে ইন্টারনেট থেকে বই ডাউনলোড করা যায়। এতে ২০০-র অধিক ডিজিটাল বই রাখা যায়। এছাড়াও এতে এমপি থ্রি ফরম্যাটও সাপোর্ট করে। বই পড়ার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এমপি থ্রি মিউজিক বাজানোর ব্যবস্থা রয়েছে। ই-বুক কিন্ডল লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া আরো যেসব যন্ত্র ই-বুক পড়ার কাজে ব্যবহার করা হয় তা নিমণরূপ:
• ডিজিটাল অডিও প্লেয়ার
• ই-রিডারস
• স্মার্ট ফোন
• সনি রিডার
• বার্নস এন্ড নোবল নোক এবং
• এ্যাপল আই-প্যাড।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions