Home » » মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা

মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা

মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা

মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের অনেকগুলো সুফল রয়েছে। যেমন-

• অল্প সময়ে অনেকগুলো মাধ্যম ব্যবহার করে অনেক তথ্য উপস্থাপন করা যায়।

• বিভিন্ন শিখন চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর শিখন চাহিদা একই শ্রেণিকক্ষে মেটানো সম্ভব হয়।

• পাঠকে বাস্তবতার নিরিখে উপস্থাপন করা যায়।

• বিমূর্ত বিষয়কে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যায়। ফলে শিখন প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপকৃত হয়।

• শিক্ষার্থীদের শিখন স্থায়ী হয়।

• একই সাথে বিভিন্ন উপকরণ ব্যবহার করার সুযোগ থাকে।

• সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা যায়।

• শিখন শেখানো কার্যক্রমকে আনন্দময় করা যায়।

• পাঠে বৈচিত্র্য আনা যায়।

• একই তথ্য বারবার দেখানো যায়। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা পাঠটি অনুধাবনে সুযোগ পায়।

• একই উপকরণ বিভিন্ন ক্লাসে ব্যবহার করা যায়। এতে শিক্ষকের পরিশ্রম কমে আসে।

• সর্বাধুনিক তথ্য ও ব্যাখ্যা উপস্থাপন করা যায়।

মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীরা ইন্দ্রিয়সমূহ ব্যবহার করে শিখে তাই তাদের শিখন স্থায়ী হয়। একীভূত শিক্ষায় বিভিন্ন চাহিদাসম্পন্ন শিশুরা একই শ্রেণিকক্ষে বসে শিক্ষা লাভ করে। এই শিক্ষার্থীদের মধ্যে কেউবা খুব দ্রুত শিখে, কেউবা কানে একটু কম শোনে, কেউবা চোখে কম দেখে, কেউবা বুঝতে একটু সময় নেয়, কেউবা ধনী আবার কেউবা গরীব, কেউবা কাজ করে শিখতে ভালোবাসে। এই ভিন্ন ভিন্ন শিখন চাহিদার শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন মিডিয়া জরুরি। এছাড়া ধনী বা গরীব শিক্ষার্থী, শহর বা গ্রামের শিক্ষার্থীদের মধ্যকার ডিজিটাল বৈষম্য দূর করতেও মাল্টিমিডিয়া ক্লাসরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে একীভূত শিক্ষা বাস্তবায়ন সহজ হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->