বুধ গ্রহ
বুধ গ্রহ (Mercury Planet) : সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। সুর্যাস্তের সামান্য পর বা সূর্যোদয়ের সামান্য আগে খালি চোখে বুধ গ্রহ দেখা যায়। বুধের ব্যাস ৪৮৭৮±২ কিমি বা ৩০৩১±১ মাইল। বুধের ভর পৃথিবীর ভরের ০.০৫৫ গুণ। বুধের ঘনত্ব পৃথিবী ছাড়া অন্যান্য সব গ্রহের চেয়ে বেশি, কারণ এর উপাদানের মধ্যে রয়েছে লোহা ও নিকেল। বুধের যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, কাজেই বুধের উপরিভাগ ভূতাত্ত্বিক ইতিহাসকে ধারণ করছে।
বুধ গ্রহের উপরিভাগের তাপমাত্রা সূর্য থেকে দূরত্বের সঙ্গে পরিবর্তিত হয়। অপসূরের সময়ে এই তাপমাত্রা বিষুবীয় অঞ্চলে ৭০০ কেলভিন পৌছায়। অপরদিকে রাতের বেলায় বায়ুমন্ডল না থাকায় তাপমাত্রা দ্রুত অনেক হ্রাস পায় ১০০ কেলভিন। দিন রাত্রির তাপমাত্রার এর পার্থক্য সৌরজগতের আর কোনো গ্রহে দেখা যায় না। ১৯৭৪ ও ১৯৭৫ সালে মার্কিন নভোযান মেরিনার ১০ বুধের বিভিন্ন ছবি তোলে।
বুধের উপরিভাগের অধিকাংশ স্থান লাভাতে পূর্ণ, অনেকটা চাঁদের মারিয়ার মতো দেখায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions