মালভূমি কাকে বলে
সমুদ্র সমতল থেকে উচ্চ বিস্তীর্ন সমভূমিকে মালভূমি বলে। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। ভূ-অভ্যন্তরস্থ ও ভূ-পৃষ্ঠস্থ বিভিন্ন প্রক্রিয়ার কারণে মালভূমির সৃষ্টি হতে পারে। যেমন : পাত সঞ্চালন, ভূ-আন্দোলন, ভূ-পৃষ্ঠের ক্ষয়সাধন, আগ্নেয় তৎপরতা ও লাভা সঞ্চয়ের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ায় মালভূমি গঠিত হয়ে থাকে। পৃথিবীর মোট ভূমির শতকরা পাঁচ ভাগ মালভূমি।
উৎপত্তির ভিত্তিতে মালভূমিকে প্রধানত: পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা:
(ক) মহাদেশীয় শিল্ডস;
(খ) চ্যুতি বিশিষ্ট মালভূমি
(গ) পর্বত মধ্যবর্তী মালভূমি
(ঘ) ক্ষয়জাত মালভূমি এবং
(ঙ) আগ্নেয় মালভূমি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions