Home » » মেসোজোয়িক যুগ

মেসোজোয়িক যুগ

মেসোজোয়িক যুগ

মেসোজোয়িক যুগ (Mesozoic Era) : পৃথিবীর ভূতাত্ত্বিক সময় পরিমাপের একটি স্তর হলো মেসোজোয়িক যুগ। পৃথিবীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কে পাঁচটি বড় স্তরে বা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে ইরা বা যুগ বলা হয়।মেসোজোয়িক হচ্ছে চতুর্থ ইরা যা প্যালেওজোয়িক (Paleozoic Era) ও সিনোজোয়িক ইরা (Cenozoic Era) মাঝখানে অবস্থিত। এই সময় পরিমাপ করা হয়েছে পৃথিবীর শিলাস্তরের উপর ভিত্তি করে। মেসোজোয়িক শিলাস্তর শুরু হয়েছিলো বর্তমান সময় থেকে প্রায় ১৮.৫ কোটি (১৮,৫০,০০০ বছর পূর্বে এবং শেষ হয় প্রায় ৬ কোটি বছর পূর্বে অর্থাৎ মেসোজোয়িকের স্থায়িত্বকাল প্রায় ১২.৫ কোটি বছর। এই মেসোজোয়িক ইরাকে তিনটি কালে ভাগ করা হয়েছে। প্রাচীন (Triassic - ট্রায়াসিক): ১৮,৫০,০০,০০০ - ১৫,৭০,০০,০০০ বছরের মধ্যে (স্থায়িত্ব ২.৮ কোটি বছর); জুরাসিক (Jurassic): ১৫,৭০,০০,০০০-১২,৫০,০০,০০০ বছরের মধ্যে (স্থায়িত্ব ৩.২ কোটি বছর); ও ক্রিটোসিয়াস (Cretaceous): ১২,৫০,০০,০০০-৬,০০,০০,০০০ বছরের মধ্যে (স্থায়িত্ব ৬.৫ কোটি বছর)। 

মেসোজোয়িক যুগে বহু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যা শিলাস্তর থেকে জানা যায়, উদ্ভিদের মধ্যে উন্নত ধরনের নগ্নবীজী উদ্ভিদ, যেমন: কনিফার ও কিছু সাইকাড জাতীয় বৃক্ষ মেসোজোয়িকের শুরু থেকে পৃথিবীতে প্রাধান্য বিস্তার করে। অন্যদিকে নগ্নবীজযুক্ত ফার্ন সম্প্রদায় (Seed-ferns) ও Cordaitales বর্গের প্রজাতিগুলো সব বিলুপ্ত হয়ে যায়। আবার এই ইরার জুরাসিক পিরিয়ডে গুপ্তজীবী উদ্ভিদের (ফুলযুক্ত উদ্ভিদ) প্রথম আবির্ভাবের প্রমাণ (ফসিল) পাওয়া যায়, যা মেসোজোয়িক শেষ হবার পূর্বেই বেশ প্রাধান্য বিস্তার করে এবং সেই সাথে উন্নত নগ্নবীজীরা হ্রাস পেতে থাকে। প্রাণীদের মধ্যে মেসোজোয়িকের শুরুর দিকে বিরাটাকার সরীসৃপের বা ডাইনোসরের প্রাচুর্য ও বিস্তার ঘটতে থাকে; আবার হঠাৎ করেই এই ইরা শেষ হবার পূর্বেই এরা সবাই নিশ্চিহ্ন হয়ে যায়। মেসোজোয়িক ইরাকে তাই বলা হয় উন্নত নগ্নবীজী উদ্ভিদ ও ডাইনোসরের যুগ।

মেসোজোয়িক যুগে আরো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আদিম স্তন্যপায়ী প্রাণী, উড়ন্ত সরীসৃপ ও আদিম পাখির আবির্ভাবের কথা বলা যায়। প্রাকৃতিক পরিবেশেও অনেক ঘটনা লক্ষ্য করা যায়, যেমন: মেসোজোয়িকের শুরু থেকে জলবায়ু উত্তপ্ত হয় ও পরে কোষের দিকে তা ওঠানামা করতে থাকে। মহাদেশীয় সাগরের সৃষ্টি হয় এবং রকি ও অ্যান্ডিজ পবর্তমালার আবির্ভাব ঘটে। মেসোজোয়িকের মাঝামাঝি সময়ে প্রাকৃতিক ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো Continental drift বা মহাদেশীয় সরণ অর্থাৎ আজ থেকে ১২/১৩ কোটি বছর পূর্বে পৃথিবীপৃষ্ঠে Pangea নামে একটি বিরাট অখন্ড ভূখন্ড ছিলো (যাকে super বা mega continentও বলা হয়)। সেই ভূখন্ড টেকটোনিক বা প্লেট টেকটোনিক ভূকম্পনের ফলে ধীরে ধীরে খন্ড খন্ড হয়ে দূরে সরে যায় ও বিভিন্ন মহাদেশের সৃষ্টি করে। জীববৈচিত্রের উপর এর প্রভাব প্রচন্ড রকম বলা যায়। পৃথিবীতে এমন নানা প্রাকৃতিক ও জৈবিক ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে টিকে আছে এই মেসোজোয়িক যুগের সকল শিলাস্তর।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->