মিথেন কি
মিথেন (Methane): মিথেন একটি বিষাক্ত গ্যাস। সাধারণত জলাভূমিতে দেখা যায় তাই এর অন্য নাম মার্স গ্যাস। অনেক সময় বায়ুর সংস্পর্শে এসে মিথেন জ্বলে ওঠে ও মরীচিকাও আলো বলে মনে হয়।
হাইড্রোকার্বনের অ্যালকেন বা প্যারাফিন সিরিজের একটি সদস্য হলো মিথেন। মিথেনের চতুস্তলীয় আকৃতি সকল জৈব যৌগের ভিত্তি। এ যৌগটি জলাভূমি ও তেল-কূপে পাওয়া যায়। মিথেনকে জলাভূমি জাত গ্যাস বলা হয়, কারণ এ গ্যাসটি জলাভূমিতে ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিজ্জ বস্তুর অবাতীয় পচনের ফলে উৎপন্ন হয়। গাছপালালা পচনের ফলে উৎপন্ন মিথেন গ্যাস স্বতঃস্ফূর্তভাবে অনুজ্জ্বল শিখাসহ জ্বলে। জলাভূমির উপর রাতের বেলা এ আলো দেখা যায়, যাকে আলোয়ার আলো বা “ভূতের আগুন” বলা হয়। কয়লা শ্রমিকেরা এ গ্যাসটিকে কয়লা খনিজাত গ্যাস হিসাবেই জানে, কারণ বাতাসের সংস্পর্শে এলে এই গ্যাস জ্বলে ওঠে। মিথেন প্রাকৃতিক গ্যাস (৫০-৯০ শতাংশ) এবং কয়লা গ্যাসের প্রধান উপাদান। আবর্জনা পরিত্যাগকরণ প্রক্রিয়া, বিশেষ করে আবর্জনার অবাতীয় বিগলনের সময়ে প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হয়। তরল পদার্থ হিসাবে মিথেন -১৮২.৬° সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে এবং -১৬১.৬° সেলসিয়াস তাপমাত্রায় ফোটে।
মিথেনকে বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করা যায়, যেমন: কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের অনুঘটকীয় বিজারণ, বা উত্তপ্ত ধাতু অক্সাইডের উপর দিয়ে কার্বন মনোঅক্সাইড ও পানি চালনা করে, বা অ্যালুমিনিয়াম কার্বাইডের (মিথানাইড) উপর পানির ক্রিয়া দ্বারা।
জ্বালানি হিসাবে ব্যবহার ছাড়াও মিথেন জৈব রাসায়নিক দ্রব্য ও হাইড্রোজেনের একটি গুরুত্বপূর্ণ উৎস। অনুঘটকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন (নানা প্রকার সংশ্লেষণের কাজে ব্যবহৃত গ্যাস) উৎপন্ন করে, যাদেরকে অনুঘটকীয় বিক্রিয়া দ্বারা তরল অ্যালকেন (Fischer-Tropsch প্রক্রিয়া) বা মিথানল ও অন্যান্য অ্যালকোহলে রূপান্তরিত করা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions