Home » » ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি

ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি

ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি

ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Increasing Return): কোন উৎপাদন ক্ষেত্রে বর্ধিত হারে উপকরণ বা শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন যদি শ্রম ও মূলধন বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এরূপ উৎপাদন বৃদ্ধির প্রবণতা শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। শিল্পক্ষেত্রে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হলে শিল্পের আয়তন বৃদ্ধি পায় এবং শিল্প প্রতিষ্ঠানসমূহ অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধাসমূহ ভোগ করে। শিল্পে অধিক মূলধন নিয়োগ করা হলে দক্ষ উদ্যোক্তা, নিপুণ শ্রমিক, অতি আধুনিক ও উন্নত যন্ত্রপাতির সমাবেশ ঘটানো সম্ভব হয়। এর ফলে উপাদানগুলির দক্ষতা বৃদ্ধি পায়। অল্প খরচে ও অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব হয় এবং উৎপাদনের গড় খরচ হ্রাস পায়। সুতরাং খরচের অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->