Home » » হজ্জ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা

হজ্জ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা

হজ্জ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা

*হজ্জ ফরয হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই বৎসরই হজ্জ করা ওয়াজিব বিনা ওজরে দেরী করা পাপ। ছেলে মেয়ের বিবাহ শাদী দেয়ার জন্যে বা বাড়ি তৈরী করার জন্যে বিলম্ব করা কোন গ্রহণযোগ্য ওজর নয় । শেষ বয়সে হজ্জ করব- এরূপ ধারণাও ভুল। বরং বয়স থাকতে হজ্জ করতে গেইে হজ্জের ক্রিয়াদি ভালভাবে আদায় করা সহজ হয়।

* হজ্জ ফরয হওয়ার পর আলস্য করে বিলম্ব করলে এবং পরে গরীব বা শক্তিহীন হয়ে গেলেও ঐ ফরয তার যিম্মায় থেকে যাবে-মাফ হবে না, যে কোন উপায়ে তাকে হজ্জ করতে হবে বা মৃত্যুর পূর্বে বদলী হজ্জের ওছিয়াত করে যেতে হবে।

* মাতা-পিতার হজ্জের পূর্বে সন্তান হজ্জ করতে পারে না- এই ধারণা ভুল । অতএব এ ধারণার বশবর্তী হয়ে হজ্জে বিলম্ব করা গ্রহণযোগ্য ওজর নয় ।

* হজ্জ ফরয হওয়া সত্ত্বেও যে হজ্জ না করে মৃত্যুবরণ করে, তার জন্য ভীষণ আযাবের সংবাদ দেয়া হয়েছে। এরূপ লোক সম্পর্কে হাদীছে বলা হয়েছেঃ সে ইয়াহুদী হয়ে মরুক বা নাছারা হয়ে মরুক।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->