পদ প্রকরণ
দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন।
ওপরের বাক্যটিতে ‘রা’ (অভিযাত্রী + রা), ‘এর’ (মানুষ + এর), ‘র’ (কল্পনা + র), ‘এ’ (মঙ্গলগ্রহ + এ) প্রভৃতি চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়।
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
পদগুলো প্রধানত দুই প্রকার : সব্যয় পদ ও অব্যয় পদ।
সব্যয় পদ চার প্রকার : ১. বিশেষ্য ২. বিশেষণ ৩. সর্বনাম ৪. ক্রিয়া।
সুতরাং পদ মোট পাঁচ প্রকার। যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।
আলোচ্য বাক্যটিতে
১. বিশেষ্য পদ : অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, মঙ্গলগ্রহ
২. বিশেষণ পদ : দুঃসাহসী, চিরন্তন, প্রস্তুত
৩. সর্বনাম পদ : তারা
৪. ক্রিয়াপদ : পৌছেছেন, হচ্ছেন, যাওয়ার (অসমাপিকা ক্রিয়া)
৫. অব্যয় পদ : এবং, জন্য

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions