Home » » বিদেশি শব্দ কাকে বলে

বিদেশি শব্দ কাকে বলে

বিদেশি শব্দ কাকে বলে

বিদেশি শব্দ: সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পট পরিবর্তনের সূত্র ধরে বিভিন্ন সময়ে বাংলাভাষীরা অন্য ভাষা এবং সেই ভাষার মানুষের সংস্পর্শে এসেছে। সেই সূত্রে, সেসব ভাষার অনেক শব্দ কখনও অবিকৃতভাবে, কখনও পরিবর্তিত রূপে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে। এ ধরনের শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এ ধরনের শব্দের কিছু উদাহরণ হলো: 

আরবি শব্দ : আল্লাহ, ইমান, কোরবানি, গোসল, জান্নাত, জাহান্নাম, হাদিস, হালাল, আদালত, ইদ, উকিল, ওজর, কানুন, কলম, কেচ্ছা, খারিজ, নগদ, বাকি, মহকুমা, মোক্তার, রায় প্রভৃতি। 

ফারসি শব্দ: গুনাহ, দোজখ, নামাজ, ফেরেশতা, বেহেশত, রোজা, কারখানা, চশমা, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, মেথর, রসদ, আমদানি, জানোয়ার, নমুনা, রফতানি, প্রভৃতি। 

ইংরেজি শব্দ: চেয়ার, টেবিল, ইস্কুল (school), বাক্স (box), হাসপাতাল (hospital), বােতল (bottle) প্রভৃতি। 

পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, বালতি প্রভৃতি। 

ফরাসি শব্দ : কুপন , ডিপপা, রেস্তোরা প্রভৃতি। ওলন্দাজ শব্দ : ইস্কাপন, টেক্কা, তুরুপ প্রভৃতি। 

গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল প্রভৃতি। 

পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ প্রভৃতি। 

তুর্কি শব্দ : চাকর, চাকু, দারোগা প্রভৃতি। 

চিনা শব্দ : চা, চিনি, লিচু প্রভৃতি। 

মায়ানমার/ বর্মি শব্দ : ফুঙ্গি, লুঙ্গি প্রভৃতি। 

জাপানি শব্দ : রিকশা, হারিকিরি প্রভৃতি।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->