Home » » মানসিক অস্থিরতা কি

মানসিক অস্থিরতা কি

মানসিক অস্থিরতা কি

মানুষের মনে যখন কোনো দুশ্চিন্তা দেখা দেয় তখন মনের মধ্যে অস্থিরতা শুরু হয়। কোনো খারাপ খবর শুনে, খেলার বা পরীক্ষার খারাপ ফলাফলে বা নিকটজনের কোনো দুঃসংবাদ পেলে মনের মধ্যে অস্থিরতা দেখা দেয়। অস্থিরতা প্রকট হলে শরীর ও মন দুইই ভেঙ্গে পড়ে। শরীর ও মন একে অপরের পরিপূরক। মানসিক অশান্তি থাকলে শরীর খারাপ হয়। মানসিক অস্থিরতা আমাদের জীবনে অনেক ব্যর্থতা ও দুর্গতির সৃষ্টি করতে পারে। মানসিক অসুস্থতার কারণে শিশুমনে মানসিক বিকৃতির সূচনা হয়। মাতা-পিতা বা অভিভাবক এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে শিশুমনের অস্থিরতা দূরীকরণে যত্নবান হবেন। প্রথমে মানসিক অস্থিরতার কারণ বের করতে হবে। পরে তার সাথে ভালো ব্যবহার করে, ধৈৰ্যশীল আচরণের মাধ্যমে তা দূর করার চেষ্টা করতে হবে। যেমন- কেউ পরীক্ষায় ফেল করলে তাকে বকাবকি না করে তাকে বোঝাতে হবে, যে তুমি এখন থেকে ভালোভাবে লেখাপড়া কর তাহলে আগামীতে ভালো ফল করবে। মানসিক অস্থিরতা দূরীকরণ তথা প্রতিরােধের জন্য সুশিক্ষা, শিশুর স্বাস্থ্যসম্মত লালনপালন, পরিচর্যা, উন্নত পারিবারিক পরিবেশ, মাতা-পিতা ও অভিভাবকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদির প্রয়োজন। মানসিক আচরণের এই জটিল গতিপ্রকৃতি ও অস্থিরতা দূরীকরণে ধৈর্যশীল আচরণ, সুশিক্ষা, শিশুবান্ধব পরিবেশ, পুষ্টি ও আনন্দময় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা থাকা প্রয়োজন। এর ফলে আগামীতে এক সুস্থ সবল জাতি গড়ে উঠবে যা সামগ্রিকভাবে দেশের এবং সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->