সিরাজউদ্দৌলা কে ছিলেন / সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন/ সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে আরোহন করেন
এ উপমহাদেশের ইতিহাসে আলীবর্দী খান বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাঁর প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলী এবং তিনি ছিলেন তুর্কি বংশের। প্রথমে তিনি বিহারের শাসনকর্তা ছিলেন এবং পরে স্বীয় যোগ্যতা বলে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে হত্যা করে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবী (১৭৪০ খ্রি.) লাভ করেন। তাঁর রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা হলো মারাঠা ও বর্গীদের দমন করা। তিনি ইংরেজদের সম্পর্কে সচেতন ও সজাগ ছিলেন। আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না; ছিল আমেনা, ময়মুনা ও ঘষেটি নামে তিন কন্যা। ময়মুনা ও আমেনার দুই পুত্র ছিল; কিন্তু ঘষেটি বেগমের কোনো পুত্র ছিল না। আলীবর্দী খান আমেনার পুত্র সিরাজউদ্দৌলাকে অত্যন্ত স্নেহ করতেন এ কারণে তাঁকেই তার জীবিতকালে বাংলার নবাব পদে মনোনীত করে যান।
সিরাজ ১৭৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মির্জা মুহম্মদ হাসিম মইনুদ্দীন খান। ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে সিরাজউদ্দৌলা বাংলা বিহার ও উড়িষ্যার মসনদে আরোহণ করেন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions