Home » » ডেটাবেজ কি

ডেটাবেজ কি

ডেটাবেজ কি

ডেটা শব্দের অর্থ উপাত্ত এবং বেজ শব্দের অর্থ ভান্ডার বা সমাবেশ। সুতরাং ডেটাবেজ হলো উপাত্তসমূহের সুসংঠিত এবং যৌক্তিক সমাবেশ (A database is a collection of data that are logically organized).

According to Oxford Dictionary “A structured set of data held in a computer, especially one that is accessible in various ways.” বিগত শতাব্দীর ষাটের দশকের শুরম্নতে ‘ফাইল কনেট্রাল সার্ভিস’ ব্যবহার করে প্রথম ডাটাবেজ ব্যবহার শুরম্ন হয়। পরবর্তীতে ১৯৭০ সালে ঞবফ ঈড়ফফ-এর প্রবন্ধ প্রকাশের পর ‘ডাটাবেজ ম্যাজেমেন্ট সিস্টেম’-এ টেবিলের মাধ্যমে ডাটা উপস্থাপনের ধারণা ব্যবহারের কথা বলেন। যার ফলে ডাটাবেজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নুতন ধারণা জনপ্রিয় হয়ে উঠে। বর্তমানে ডাটাবেজ ব্যবস্থাপনায় বিভিন্ন মডেল ব্যবহৃত হচ্ছে।

ডেটাবেজে বিভিন্ন ধরনের ফাইল সুশৃংখলভাবে সংরক্ষণ করে রাখা হয় যাতে খুব সহজেই ডেটাকে প্রয়োজন অনুসারে খুঁজে বের করা যায়। যেমন- শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত শিক্ষার্থীদের ডেটাবেজ। ডেটাবেজের উপাদানগুলো হলো - বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল।

ডেটাবেজ হলো কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি যা কোন বিষয়ে সংগৃহীত উপাত্তসমূহের সুসংবদ্ধ এবং সুসজ্জিত সমাহার সংরক্ষিত থাকে এবং যা থেকে ব্যবস্থপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা যায়। আজকাল ডেটাবেজ ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। উপাত্ত সংরক্ষণ ছাড়াও ডেটাবেজকে নতুন পণ্য কিংবা বাজার সৃষ্টি করে মুনাফা বৃদ্ধির কাজে ব্যবহার করা যায়। তাছাড়া শ্রমিক কর্মচারী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধির কাজে ব্যবহার করা যায়। ডেটাবেজগুলো সাধারণত আপনার কম্পিউটারের ভেতরের হার্ড ড্রাইভে, একটি সিডি-রমে কিংবা একটি ওয়েবসাইটে সংরক্ষিত হয়। ডেটাবেজ সেটআপ এবং নিয়ন্ত্রণের জন্য একটি ডেটাবেজ প্রোগ্রামের প্রয়োজন পড়ে।

তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে বিশ্বব্যাপী আলোচিত ও ব্যবহৃত হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজ মানে তথ্যভান্ডার। কম্পিউটার আবিষ্কারের আগে স্তুপীকৃত ফাইলে তথ্য সংরক্ষণ করা হতো, এখন ডেটাবেজে তথ্য সংরক্ষণ করা হয়। ডেটাবেজ তৈরির বিভিন্ন প্রোগ্রাম আছে। একটি ডেটাবেজ তৈরি করার পর সেটাকে প্রায়ই হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কাজ করার জন্যও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, হলো এমন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডেটাবেজ তৈরি, ব্যবস্থাপনা, তত্ত্ববধান এবং ডাটা প্রসেসের কাজ করা যায়। ডেটাবেজের সাহায্যে ডাটা প্রসেস করে আমরা ঐসব ডেটার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যদিও ডেটা প্রসেস করে নলেজ মাইন করা ডেটাবেজের মুল উদ্দেশ্য নয়। নলেজ মাইনিংয়ের জন্য ডেটা মাইনিং টুলস ব্যবহৃত হয়ে থাকে।

ডেটাবেজের মুল উদ্দেশ্য হলো, সবচেয়ে নিরাপদ উপায়ে ডেটা সংরক্ষণ করা এবং দ্রম্নত গতিতে ডেটা খোঁজ করা। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেই সমস্ত ক্ষেত্রে অপরিহার্য যেখানে একই সময় একাধিক ব্যবহারকারী একই ডাটা ব্যবহার করে থাকেন। যেমন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শাখায় অবস্থিত কর্মকর্তারা যদি একই তথ্য, একই সময়ে হালনাগাদ করতে চান, তখন বিভিন্ন সমস্যার তৈরি হতে পারে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্যাগুলোকে খুবই দক্ষতার সাথে সামাল দেয়। ডেটাবেজ হলো কোনো বিষয় সম্পর্কিত সুসংগঠিত ডেটা বা উপাত্তের সমাবেশ। এ জন্য ডেটাবেজকে তথ্য ভান্ডার বলা হয়। সাম্প্রতিককালে ডেটাবেজ সিস্টেম ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এর ফলে প্রয়োজনীয় যে কোনো তথ্য সহজে এবং দ্রুত পাওয়া যাচ্ছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->