Home » » ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি

ডেটাবেজ ব্যবস্থাপনা পদ্ধতিই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। যে সফটওয়্যার পদ্ধতি ডেটা সংক্রান্ত বিভিন্ন তথ্যের ব্যবস্থাপনা, সংরক্ষণ, বিশ্লেষণ, সংশোধন প্রভৃতি কাজ পরিচালনা করে।

এ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ব্যবহারিক প্যাকেজ ডেটাবেজ হতে উপাত্ত সংগ্রহ করে। ডেটাবেজ ব্যবস্থাপনা পদ্ধতি একটি বৃহৎ সফটওয়্যার, যা উপাত্তকে সংগঠিতভাবে সংরক্ষণ করে। 

উপাত্তকে সংগঠিতভাবে সংরক্ষণ করা হয় বিধায় তাৎক্ষণিকভাবে উপাত্তের পুনরুদ্ধার, পরিবর্তন কিংবা আপডেট সম্ভব। এ ব্যবস্থাপনার মাধ্যমে বিশেষ ডেটাবেজ নথিতে সংরক্ষিত উপাত্ত স্বাধীনভাবে পরিবর্তন করা যায়।

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এক ধরনের সফ্টওয়্যার বা কম্পিউটার প্রোগ্রামের সম্ভার যার সাহায্যে ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, ব্যবহার, পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা যায়। ডেটাবেজ সিস্টেমের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারী যাতে সহজে ডেটা সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা।

Elmarsi & Navathe-এর মতে, “A database management system is a collection of programs that enables
users to create and maintain a database.”

Korth Silberschatz & Sudarshan-এর মতে, “A databse management system consists of a collection of
interrelated data and a set of programs to access those data.”

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এ বিভিন্ন ধরনের অ্যাপিস্নকেশন প্রোগ্রাম থাকে যার সাহয্যে ব্যবহারকারী ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারে।

অফিস কর্মীর সংখ্যা হ্রাস করে দাপ্তরিক ব্যয় কমানো, ভোক্তার ক্রয় অভ্যাস, নাম, ঠিকানা, প্রতিক্রিয়া ইত্যাদি সংরক্ষণ করে ভোক্তাকে দ্রুত, উত্তম ও দক্ষতার সাথে সেবা প্রদান করা, নতুন পণ্য বাজারে প্রবেশ করা বাজার গবেষণা দ্বারা পণ্যসামগ্রীর বিক্রয় বৃদ্ধি করা, বিশেষ শ্রেণির গ্রাহকদের চাহিদার সাথে পণ্যের সম্পর্ক স্থাপন কিংবা নতুন পণ্যের ব্রান্ড চালু করা, কৌশলগত সিদ্ধান্ত প্রণয়ন অর্থাৎ মার্জিন নিয়ন্ত্রণ, উৎকর্ষতা, শেয়ার বাজার, উৎপাদনশীলতা, উদ্ভাবন ও সম্পত্তি অর্জন সংক্রান্ত বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটাবেজ ব্যবস্থাপনা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। 

বর্তমানে ডেটাবেজ ব্যবস্থাপনা পদ্ধতিতে নথিবিহীন স্বয়ংক্রিয় অফিসের জন্ম দিয়েছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->