প্রোগ্রাম কি
কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি বা তালিকাকে বলা হয়ে থাকে প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ইন্সটল করা থাকতে হয়।
হার্ডওয়্যারকে কর্মক্ষম করতে গেলে বা তাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন হয় নির্দেশনার। আর নির্দেশনাগুলো সুবিন্যস্ত উপায়ে দিতে গেলে যা করণীয় তাই প্রোগ্রাম। প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যারকে ফাংশনাল করার এবং হার্ডওয়্যার দিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। কম্পিউটারের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য বিশেষ কিছু শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন ব্যবহার করে এদেরকে সুনির্দিষ্ট নিয়মানুসারে বিন্যস্ত করে ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। এ নির্দেশের ফলে ব্যবহারকারী তার আখাঙ্খিত কাজটি পায়। প্রোগ্রাম সাধারণত কম্পিউটারের সহায়ক স্মৃতিতে সংরক্ষিত থাকে। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অপারেটিং সিস্টেম নির্দিষ্ট প্রোগ্রামকে প্রধান মেমোরিতে নিয়ে আসে। এরপর ইউজার ঐ প্রোগ্রামটি ব্যবহার করে তার প্রয়োজনীয় কাজটি করতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions