Home » » মাখ সংখ্যা

মাখ সংখ্যা

মাখ সংখ্যা (Mach Number)

মাখ সংখ্যার ইংরেজি নাম হলো Mach Number (মাচ নাম্বার)। 

প্রবাহী বলবিজ্ঞানে মুক্ত স্রোতের গতি এবং অভিন্ন ভৌত শর্তের (যেমন: তাপমাত্রা ও চাপ) অধীনে প্রবাহিত শব্দের বেগের অনুপাত হলো মাখ সংখ্যা। 

এছাড়া প্রবাহীর জড়তার বল ও সংনম্যতার বল বা স্থিতিস্থাপক বলের অনুপাতকেও মাখ সংখ্যা বলে। 

 

অধিকাংশ প্রবাহী ব্যবস্থায় ০.৩ এর অধিক মাখ সংখ্যার ক্ষেত্রে সংনম্যতার (compressibility) প্রভাব লক্ষ্যণীয়ভাবে বেড়ে যায়। কোনো প্রবাহীর মধ্য দিয়ে শব্দের চেয়ে কম বেগে চলমান কোনো বস্তুর পুরোভাগে একটি এমন পরিবর্তনশীল ঘনত্ব ও চাপের অঞ্চল থাকে যা ঐ বস্তুর চারপাশে প্রবাহীর প্রবাহ নিয়ন্ত্রণ করে। 

 

এককের সমান বা এককের চেয়ে বড় মাখ সংখ্যার ক্ষেত্রে চাপের ক্রমশ অবস্থান্তর সম্ভব হয় না। ফলে অভিঘাত-তরঙ্গ অর্থাৎ চাপ ও ঘনত্বের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল, বস্তুর পৃষ্ঠের উপরে বা নিকটে সংকট প্রস্থচ্ছেদ (critical section) তৈরি হয় এবং বাইরের দিকে প্রবাহিত হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->