মেশিন কাকে বলে (Machine)
নির্দিষ্ট ধরনের গতিসম্পন্ন এবং প্রয়োজনীয় কাজ সম্পাদনে সক্ষম দৃঢ় বা প্রতিরোধ-ক্ষমতাসম্পন্ন বস্তুকায়াসমূহের সমন্বিত বিন্যাস হলো মেশিন।
মেশিন শব্দটির সঙ্গে মেকানিজম বা যান্ত্রিক কৌশল শব্দের নিকট-সম্পর্ক রয়েছে, তবে কৌশল শব্দটি প্রযুক্ত হয় কেবল ভৌত বিন্যাসের ক্ষেত্রে, যা কোনো মেশিনের অংশগুলোর সুনির্দিষ্ট গতিসমূহের ব্যবস্থা করে দেয়। উদাহরণ স্বরূপ বলা যায়, হাতঘড়ি একটি যান্ত্রিক কৌশল, কিন্তু এটি কোনো প্রয়োজনীয় কাজ করে দিতে পারে না। তাই এটি কোনো মেশিন নয়।
দর্শনাকৃতি, কার্যক্রম ও জটিলতার দিক থেকে মেশিনের ব্যাপক বৈচিত্র রয়েছে। সাধারণ ও সরল হস্তচালিত কাগজ ছিদ্র করার যন্ত্র থেকে শুরু করে বহু ধরনের সরল ও জটিল মেশিন সমন্বয়ে তৈরি সমুদ্রগামী জাহাজ সবগুলোই এক একটি মেশিন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions