Home » » মেশিন কী

মেশিন কী

মেশিন কী (Machine Key)

মেশিন কী বা মেশিন চাবি সাধারণত একটি শ্যাফট এবং সেটি যে মেশিনের অঙ্গ যেমন: হাব, পুলি, বা ক্রাংক, তার সঙ্গে সংযুক্ত অংশের আপেক্ষিক ঘূর্ণন প্রতিরোধের জন্য ব্যবহৃত কৌশল এগুলোই হলো মেশিন চাবি বা মেশিন কী। 

অনেক ধরনের মেশিন কী পাওয়া যায় এবং কোন মেশিনে কোনটি ব্যবহার করতে হবে তা নির্বাচনের ভিত্তি হচ্ছে বিদ্যুৎশক্তির প্রয়োজন, ফিটকরণ সংবদ্ধতা, সংযোগের স্থিতিশীলতা, পরিব্যয় ইত্যাদি।


স্কয়ার কী: 

স্কয়ার চাবি সাধারণ শিল্প-মেশিনারিতে ব্যবহৃত হয়।

 

ফ্ল্যাট কী:

ফ্ল্যাট চাবি ব্যবহৃত হয় মেশিন টুলের ক্ষেত্রে, যেখানে সংযোগের জন্য অতিরিক্ত স্থিতিশীলতা প্রয়োজন। 

স্কয়ার ও ফ্ল্যাট চাবি সুষম প্রস্থচ্ছেদবিশিষ্ট হতে পারে অথবা ক্রমশ একদিকে সরু হয়ে যাওয়া ধরনের হতে পারে।

কিছু কিছু চাবি বেধ সুষম হয় এবং তার উচ্চতার দিক ক্রমশ সরু হয়ে থাকে। চাবি অপসারণের সুবিধার জন্য এ ধরনের চাবিসমূহে গিব-হেড থাকতে পারে। 

উপরোক্ত মেশিন কী ছাড়াও আরও বিশেষ ধরনের কাজে ব্যবহারের জন্য অন্যান্য প্রকারের চাবি বা কী তৈরি করা যায়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->