মাইক্রো কম্পিউটার কি?
বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ছোট আকৃতির কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটার। আকৃতির দিক থেকে অন্যান্য কম্পিউটারের তুলনায় এ কম্পিউটার বেশ ছোট এবং দামেও সস্তা। এটি একজন মানুষের ব্যবহার উপযোগী।
সত্তর দশকের শেষ ভাগে এ কম্পিউটার বাজারে আসে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে মাইক্রো প্রসেসরের ব্যবহার এ ধরনের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য। অফিসিয়াল কাজে ব্যবহার ছাড়াও গৃহস্থালি কাজ, খেলাধুলা, চিত্ত-বিনোদন এবং ব্যক্তিগত কাজে এ কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একে পিসি বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়ে থাকে।
এ কম্পিউটারের প্রধান চারটি অংশ হচ্ছে- মাইক্রো প্রসেসর, মেমোরি, ইনপুট ও আউটপুট। এ কম্পিউটারকে একটি ডেস্কের ওপর সহজেই স্থাপন করা যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions