Home » » মুডল কি

মুডল কি

মুডল কি

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট হচ্ছে মুডল (Moodle)। এর অর্থ হচ্ছে মডুলার অবজেক্ট- ওরিয়েন্টেড ডায়নামিক লার্নিং এনভায়রনমেন্ট। এটি একটি open source VLE সফটওয়্যার প্ল্যাটফর্ম। ২০১৭-এর জুন মাসের হিসেবে এটি ব্যবহার করে প্রায় ৮৩ হাজার ওয়েবসাইটের ৭ কোটিরও বেশি মানুষ। মুডল-এর প্রথম সংস্করণটি যার হাত ধরে তৈরি হয়েছে, তার নাম মার্টিন ডগিয়ামাস। ১৯৬৯ সালের আগস্ট মাসে জন্মগ্রহণ করা মার্টিন প্রাথমিক পর্যায়ের পড়ালেখা সম্পন্ন করেন দূরশিক্ষণের মাধ্যমে। অস্ট্রেলিয়ান এই কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষা বিষয়ক গবেষক ১৯৮৬ সালে ক্যারিয়ার শুরু করেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে। এরপর তিনি ইন্টারনেট এবং ওয়েব অ্যাপিস্নকেশন নিয়ে কাজ শুরু করেন। এ সময়ে তিনি অনলাইনে শিক্ষা নিয়ে গবেষণা করতে থাকেন এবং নিজের কোর্সগুলো অনলাইন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করতে থাকেন। এ সময়ে ওই বিশ্ববিদ্যালয়ে ওয়েবসিটি নামে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়ে গেলে মেধাস্বত্ত্ব আইনের জন্য তিনি ওপেন সোর্স হিসেবে মুডল ডিজাইন শুরু করেন। download.moodle.org সাইটে গিয়ে বিনামূল্যে মুডল সফটওয়্যারটি ডাউনলোড করা যায়। এর ব্যবহার সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে ইউটিউব-এ যা দেখে সহজেই এর ব্যবহার শেখা যায়।

তবে এই লার্নিং প্ল্যাটফরম ব্যবহারের জন্য একটি সার্ভারের প্রয়োজন হয়। সাধারণত: একটি কম্পিউটারে xamp server ইন্সটল করে অফলাইনে এর স্ট্রাকচার তৈরি করা যায়। পরে এটি ইন্টারনেটে আপলোড করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->