খান একাডেমি কি
২০০৬ সালে প্রতিষ্ঠিত মার্কিন অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান। একাডেমির নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে ৩১০০-এর বেশি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করে খান একাডেমি। এর সবকিছু বিশ্বজুড়ে যে কেউ ব্যবহার করতে পারে। ওয়েবসাইটের প্রধান ভাষা ইংরেজি হলেও এর বিষয়বস্তু বাংলাসহ অন্যান্য ভাষায় পাওয়া যায়। ২ মার্চ ২০১৬ তারিখে ঢাকায় খান একাডেমির বাংলা সংস্করণ উদ্বোধন করা হয়। বাংলায় খান একাডেমির লিঙ্ক হচ্ছে: bn.khanacademy.org

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions