মোবাইল লার্নিং কাকে বলে
তথ্যপ্রযুক্তির এ যুগে আমাদের জীবনের একটি অপরিহার্য যন্ত্র হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন একাধারে দূরালাপনের যন্ত্র, ভিডিও-অডিও দেখা ও শোনার যন্ত্র, গণনা যন্ত্র, পার্সোনাল কম্পিউটার এবং ক্যামেরা ফোন। মোবাইল ফোনের এই বহুমুখি সুবিধা শিক্ষা ক্ষেত্রেও আশীর্বাদ হিসেবে আবির্ভুত হয়েছে। মোবাইল ফোনকে ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও প্রসারণের প্রক্রিয়াকে মোবাইল লার্নিং বলে। সংক্ষেপে এম-লার্নিং বলা হয়।
ক্রম্পটনের মতে, ‘ এম-লার্নিং হলো বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক মিথোস্ক্রিয়া ও কনটেন্ট আদান-প্রদানের মাধ্যমে শিখন’। এর জন্য ট্যাবলেট কম্পিউটার, এমপিথ্রি পেস্নয়ার, নোটবুক, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করা হয়। এটি দূর শিক্ষণের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। মোবাইল লার্নিং শিক্ষার্থীদের যেকোন স্থানে বসে বাড়তি কোন যন্ত্রপাতি বা আয়োজন ছাড়া শিক্ষাগ্রহণ করতে পারে।
তবে দূর শিক্ষণ ছাড়াও আনুষ্ঠানিক শ্রেণিকক্ষে মোবাইল লার্নিং-এর মাধ্যমে কার্যকর পাঠদান করা সম্ভব। যেমন:
১. মোবাইলের মাধ্যমে ক্লাসের শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করা যায়।
২. মোবাইলের মাধ্যমে বিভিন্ন কুইজ ও প্রশ্নমালা দিয়ে শিক্ষার্থীদের গাঠনিক মূল্যায়ন করা যায়। এজন্য বিভিন্ন ফ্রি মোবাইল লার্নিং টুল তৈরির প্ল্যাটফরম আছে। যেমন: kahoot.it
৩. বিভিন্ন ওপেনসোর্স সফটওয়্যার বা প্ল্যাটফরম ব্যবহার করে মোবাইল অ্যাপস তৈরি করা যায়। এসবের মাধ্যমে বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজ, ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মূল্যায়ন করা যায়। এরকম বিনামূল্যে অ্যাপস তৈরির একটি বিখ্যাত পস্নাটফরম হলো: ai2.appinventor.mit.edu.

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions