Home » » মেন্থল কি

মেন্থল কি

মেন্থল কি

মেন্থল (Menthol) : মেন্থল হলো একটি কর্পূর যৌগ। যৌগটির রাসায়নিক সংকেত C10H19OH বা C10H20O। এটি মেনথন থেকে উদ্ভুত একটি মনোসাইক্লিক সম্পৃক্ত সেকেন্তারি অ্যালকোহল। মেন্থল মোমের মতো কঠিন বস্তু। (-) সমাণবিক সমাথুটি পেপারমেন্ট তোলের প্রধান উপাদান। মেন্থলের গলনাঙ্ক ৪৩° সেলসিয়াস। যৌগটির গাঠনিক সংকেত নিচে দেখানো হলো। মেন্থলে তিনটি অপ্রতিসাম্য কার্বন পরমাণু থাকে। যৌগটি বহিঃস্থভাবে প্রতিপূরিত চারটি এবং আলোক সক্রিয় আটটি আকারে থাকতে পারে। প্রকৃতিতে কেবল মেন্থল এবং নিও মেন্থল আকার দুটি পাওয়া যায়। বাণিজ্যিক ভিত্তিতে মেন্থলকে প্রধানত Mentha arvensis গাছের তেল থেকে পৃথক করা হয়। মেন্থলে সহজে চিহ্নিতকরণযোগ্য পেপারমিন্টের গন্ধ থাকে। এটি মুখ ও ত্বকে ঠান্ডা অনূভুতিগত প্রতিক্রিয়া প্রদান করে। মেন্থলকে গন্ধকারক, পটনক্ষম, সংক্রমণরোধী নাসারন্ধ্রের বন্ধতানিবারক বস্তু হিসাবে ব্যবহার করা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->