Home » » মেন্ডেলবাদ কী

মেন্ডেলবাদ কী

মেন্ডেলবাদ কী

মেন্ডেলবাদ (Mendelism): মেন্ডেলবাদ হলো বংশগতি বিদ্যার দুটি মৌলিক সূত্র এবং সংশ্লিষ্ট কিছু প্রতিপাদ্য বিষয় যা প্রেগর ইয়োহান মেন্ডেল (Gregor Johan Mendel, 1822-1884) ১৮৬৫ সালে আবিষ্কার করেন। মেন্ডেল, মোরাভিয়ার (Moravia) ব্রু (Brunn) শহরের অগাষ্টানীয় (Augustanian) মঠের একজন ধর্মযাজক ছিলেন। তিনি তাঁর মঠের বাগানে মটরশুটি গাছের (Pea) সাতটি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন। এই সাতটি বৈশিষ্ট্যের প্রতিটির একজোড়া বিপরীতধর্মী লক্ষণ রয়েছে, যেমন: গাছের কান্ডের লম্বা ও খাটো লক্ষণ, বীজের আকৃতির গোল ও কুঞ্চিত লক্ষণ, ফলের রঙের সবুজ ও হলুদ লক্ষণ ইত্যাদি। তাঁর গবেষণার ফলাফল ব্যাখ্যা করার জন্য তিনি দুটি সূত্র প্রণয়ন করেন। মেন্ডেল প্রথমে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন গাছের মধ্যে, যেমন, বিশুদ্ধ লম্বা কান্ডবিশিষ্ট গাছ ও বিশুদ্ধ খাটো কান্ডবিশিষ্ট গাছ, সংকরায়ন ঘটান। প্রথম সংকর জনুতে তিনি দেখেন যে, সকল সংকর তাদের দুই প্রজনকের একটির অনুরূপ লক্ষণ প্রকাশ করে। বিপরীতধর্মী লক্ষণ দুটির যেটি প্রথম সংকরে প্রকাশ পায় তাকে প্রকট লক্ষণ (লম্বা কান্ড) এবং অপ্রকাশিত লক্ষণটিকে প্রচ্চন্ন লক্ষণ (খাটো কান্ড) বলে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->