মেসোমন্ডল কি
মেসোমন্ডল (Mesosphere) : মেসোমন্ডল হলো বায়ুমন্ডলের একটি স্তর। স্ট্র্যাটোবিরতির (stratopause) পর থেকে মেসোবিরতি (Mesopause) পর্যন্ত এই স্তর বিস্তৃত। অর্থাৎ এর শুরু উধ্র্বে প্রায় ৫০ কিমি এবং প্রায় ৮৫ কিমি উচ্চতায় এর শেষ। ট্রাপোমন্ডলের মতো এই স্তরেও তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে।
মেসোমন্ডলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রায় ৬৫ কিমি উচ্চতায় শক্তিশালী বায়ুপ্রবাহ, টাইডাল অসিলেশন, উল্কা ও নকটিলুসেন্ট মেঘের উপস্থিতি। গ্রীষ্মকালে এই মেঘ মধ্য ও উচ্চ উচ্চতায় (প্রায় ৮০ কিমি) দেখা যায়। ৯৫ কিমি উচ্চতায় যেসব উল্কা সচরাচর দেখা যায় সেগুলো স্ট্র্যাটোবিরতিতে পৌছানোর পূর্বেই ভস্মীভূত হয়।
মেসোমন্ডলের বায়ুর চাপ অত্যন্ত কম- ৫০ কিলোমিটার উচ্চতায় ১ মিলিবার থেকে ৯০ কিমি উচ্চতায় হ্রাস পেয়ে ০.০১ মিলিবারে দাঁড়ায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions