Home » » ধাতু কাকে বলে

ধাতু কাকে বলে

ধাতু কাকে বলে

ধাতু (Metal): ধাতু একটি বিদ্যুৎ ধনাত্মক রাসায়নিক মৌল। দ্রবণে যাওয়ার সময়ে একটি ধাতু-পরমাণু একটি ইলেকট্রন অবমুক্ত করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ফলে জৈব সিস্টেমে ধাতব পরমাণুগুলো প্রধানত আয়ন পরিবহন ও ইলেকট্রন আদান-প্রদানের কাজ করে থাকে। সাধারণত ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের তাপমাত্রা বেশি। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু মারকরি। ধাতুগুলো আদর্শ অবস্থায় কঠিন বস্তু হিসাবে থাকে। প্রত্যক্ষ পর্যবেক্ষণ থেকে দেখা যায় যে, ধাতুগুলো তুলনামূলকভাবে ঘন, নমনীয়, রূপ-পরিবর্তনযোগ্য, সংসক্তিপ্রবণ, অধিক তাপ ও বিদ্যুৎ পরিবাহী এবং দ্যুতিসম্পন্ন। যখন মৌলসমূহের কেলাসকে নমনীয় থেকে ভঙ্গুরের দিকে শ্রেণিবিভক্ত করা হয় তখন ধাতুগুলোর অবস্থান নমনীয় প্রান্তের দিকে থাকে। অধিকন্তু গলিত ধাতুগুলোর বিভিন্ন অনুপাতে একটির সঙ্গে অন্যটিকে মিশ্রিত করে ধীরে ধীরে ঠান্ডা করা হলে সমসত্ত্ব ঘন-সন্নিবিষ্ট কেলাস তৈরি হয়। অন্যদিকে একটি ধাতুকে অন্য একটি অধাতুর সঙ্গে মিশানো হলে এরা এক বা অতি স্বল্প সংখ্যক স্বতন্ত্র রাসায়নিক সংখ্যানুপাতে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে সমসত্ত্ব কেলাস তৈরি করে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->