Home » » ধাতুবিদ্যা কাকে বলে

ধাতুবিদ্যা কাকে বলে

ধাতুবিদ্যা কাকে বলে

ধাতুবিদ্যা (Metallurgy) : ধাতব বস্তুর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যাকে বলা হয় ধাতুবিদ্যা। প্রকৌশলবিদ্যার শাখা হিসাবে ধাতুবিদ্যার বিষয় হলো বিভিন্ন ধাতু ও সংকর উৎপাদন, সেগুলোকে ব্যবহারোপযোগী করে গড়ে তোলা এবং সেগুলোর অধিকতর সেবা প্রদানের জন্য কার্যকর করে তোলা। অন্যদিকে বিজ্ঞান হিসেবে ধাতুবিদ্যার উপজীব্য হলো ধাতু উৎপাদনের নানাবিধ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া এবং ধাতব বস্তুর রাসায়নিক, ভৌত ও যান্ত্রিক ধর্মাবলির অধ্যয়ন।

ধাতুবিদ্যাকে ভৌত ধাতুবিদ্যা ও প্রক্রিয়া ধাতুবিদ্যা এই দুই শাখায় ভাগ করা যায়। এই শ্রেণিকরণে ধর্মাবলি হলো ধাতুবিদ্যা এবং ধাতুর ধর্মাবলি হলো ভৌত ধাতুবিদ্যার অংশ। 

ধাতু উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি, যা কিনা প্রক্রিয়া ধাতুবিদ্যার অংশ, কেমিকেল প্রকৌশল এ ব্যবহৃত পদ্ধতিরই অনুরূপ। সাধারণ খনিজ আকরিক ও অন্যান্য উৎস থেকে ধাতু আহরণে এইসব পদ্ধতি ব্যবহৃত হয়। বিভিন্ন ধাতু আহরণে বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হলেও ধাতু আহরণের কাজটিকে দুটি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপে খনিজ আকরিক থেকে অবিশুদ্ধ ধাতু (সাধারণত অক্সাইড বা সালফাইড) নিষ্কাশন এবং দ্বিতীয় ধাপে ধাতুকে বিশুদ্ধকরণ।

ধাতুর গাঠনিক কাঠামো এবং এর বিভিন্ন উপাদানের কারণে গাঠনিক কাঠামো ও ভৌত ধর্মাবলির পরিবর্তন ইত্যাদি হলো ভৌত ধাতুবিদ্যার বিষয়। ধাতুর ফেব্রিকেশন, মেক্যানিক্যাল ও হিট ট্রিটমেন্ট ইত্যাদি প্রযুক্তির প্রায়োগিত দিকও ভৌত ধাতুবিদ্যার বিষয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->