মেটামেরিজম কি
মেটামেরিজম (Metamerism): মেটামেরিজম হলো দ্বি-পার্শ্বীয় প্রতিসম (bilaterally symmetrical) প্রাণীর দেহদৈর্ঘ্য এর অক্ষরেখা (axis) বরাবর অঙ্গাদির ধারাবাহিক পুনরাবৃত্তি। এই অনুক্রমিক খন্ডায়নকে মেটামেয়ার, সোমাইট কিংবা খন্ডাংশ বলা হয়। সুতরাং এর প্রতিশব্দকে খন্ডায়ন বলা যেতে পারে। মেটামেরিজম এর সাধারণ উদাহরণ: মানবদেহের মাংশপেশি এবং স্নায়ুরুজ্জু। এছাড়া অনেক স্তন্যপায়ী প্রাণী, সাপ, টিকটিকি, সালামান্দার এবং মাছের দেহ ও লেজে এ ধরনের অবস্থা দেখতে পাওয়া যায়। এটি অন্যান্য কার্ডেট, সন্ধিপদী প্রাণী এবং অ্যানিলিড জাতীয় প্রাণীতেও দেখতে পাওয়া যায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions