মেটাথেরিয়া
মেটাথেরিয়া (Metatheria) : একটি মাত্র বর্গ Marsupialia নিয়ে গঠিত স্তন্যপায়ী প্রাণীদের একটি অধঃশ্রেণি (infraclass) হলো মেটাথেরিয়া। অনেকগুলো বৈশিষ্ট্যে Metaheria অমরবাহী Eutheria থেকে পৃথক ধরনের। এদের করোটি ছোট, চোয়ালের অ্যাঙ্গুলার অংশটি বাাঁকানো এবং মারসুপিয়াল অস্থি (marsupial bone) নামে পরিচিত এক জোড়া অস্থি শ্রেণিচক্রের সঙ্গে সংযুক্ত। আধুনিক কালের প্রায় সব মারসুপিয়ালের স্ত্রী প্রাণীতে উদরের অঙ্কীয়ভাগে একটি থলি থাকে, যার মধ্যে ভূমিষ্ঠ হবার পর শাবক কিছুদিন অবস্থান করে। দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কিছু প্রজাতি বাদে প্রাথমিক যুগের প্রায় সব মাসুপিয়াল উন্নত ধরনের অমরাবাহী স্তন্যপায়ীদের সঙ্গে পরবর্তীকালে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়ে গেছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions