Home » » মেটাপ্লাসিয়া কি

মেটাপ্লাসিয়া কি

মেটাপ্লাসিয়া কি

মেটাপ্লাসিয়া (Metaplasia) : মেটাপ্লাসিয়া একটি এক ধরনের এপিথেলীয়  বা সংযোজক কলার কোষীয় প্রতিক্রিয়া যাতে কোষ বিশেষত্বের বা বিভেদন প্রক্রিয়ার পথরেখা নির্ণয় করা যায়। এ ক্ষেত্রে মূল কোষকলা অন্য ধরনের কোষে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, শ্বাসনালি সাধারণভাবে শ্লেষ্মা-নিঃসরণী কলামনার এপিথেলিয়াম-এ সাজানো থাকে। দীর্ঘ উত্তেজক প্রতিক্রিয়া অনুসরণ করে দেখা যায় যে, শ্বসন এপিথেলিয়ামের আদি কোষ অণত্যকোষ তৈরি করে। পরে তা স্তরীভূত স্কোয়ামাস এপিথেলিয়াম এ রূপান্তরিত হয়।

শরীরবৃত্তীয় কোষান্তর সাধারণ বর্ধন প্রক্রিয়ায় সংঘটিত হয়। যেমন, ভ্রুণ বর্ধনের সময়ে অন্ননালির সিলিয়াবাহী কলামনার এপিথেলিয়াম স্তরীভূত স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা জন্মের সময়ে প্রতিস্থাপিত হয়। শারীরবৃত্তীয় মেটাপ্লাসিয়া এই ধরনের এপিথেলিয়া বা সংযোজক কোষকলার পরিবর্তনের সাক্ষ্য বহন করে। এই অবস্থা বিষাক্ত উপাদান, ব্যাকটেরিয়া, দীর্ঘমেয়াদি প্রদাহ, পরজীবী এবং ভিটামিন এ এর আধিক্যের প্রভাবে কোষ পরিবেশের পরিবর্তনের কারণে সংঘটিত হয়ে থাকে। সচরাচর উৎপাদিত মেটাপ্লাসিয়া ব্যাধিতত্ত্বের স্থানগুলোর মধ্যে পিত্তাশয়, মূত্রাশয়, মুখ-শ্লেষ্মা, জরায়ু গ্রীবা এবং পাকস্থলী উল্লেখযোগ্য। যোজক কলার মেটাপ্লাসিয়ার ব্যাধিতত্ত্বের মধ্যে আশবিশিষ্ট দাগের গঠন, রক্তসংবহন তেন্ত্রর প্রাচীর বা উপাস্থিতে (Cartilage) এমনটি হতে দেখা যায়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->