অন্নদামঙ্গল কাব্য প্রশ্ন উত্তর
প্রশ্ন: মধ্যযুগের শেষ কাব্য কোনটি?
উত্তর: অন্নদামঙ্গল কাব্য।
প্রশ্ন: মঙ্গল কাব্য ধারার শেষ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র।
প্রশ্ন: ভারতচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন।
উত্তর: ভারতচন্দ্রের জন্মকাল নিয়ে মতভেদ রয়েছে। ঈশ্বরচন্দ্র গুপ্তের মতে ১৭১২ সালে। ড. আশুতোষ ভট্টাচার্যের মতে তার জন্ম ১৭০৭ সালে তবে নানা তথ্য এবং অনুমান মিলিয়ে মনে করা হয়েছে যে, ভারতচন্দ্র ১৭০৫-১৭১০ সালের মধ্যে উন্মগ্রহণ করেন।
প্রশ্ন: ভারতচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান বিভাগের ভুসুট পরগনায় আধুনিক হাওড়া জেলার পেঁড়ো গ্রামে।
প্রশ্ন: ভারতচন্দ্র করে পরলোকগমন করেন?
উত্তর: ১৭৬০ সালে। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে মূলত বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে।
প্রশ্ন: ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
উত্তর: নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের।
প্রশ্ন: ভারতচন্দ্রের উপাধি কী?
উত্তর: রায়গুণাকর।
প্রশ্ন: তাকে কে এ উপাধি প্রদান করেন?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র।
প্রশ্ন: ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
উত্তর: অন্নদামঙ্গল কাব্য।
প্রশ্ন: অন্নদামঙ্গল কাব্যে মোট কতটি খণ্ড আছে?
উত্তর: তিনটি। যথা-১, কালিকামঙ্গল ২, শিবনারায়ণ ৩. মানসিংহ ভবানন্দ।
প্রশ্ন: অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো কী কী?
উত্তর: ১. মানসিংহ ২. ভবানন্দ ৩. হিরা মালিনী ও ৪, ঈশ্বরীপাটনী।
প্রশ্ন: 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'-এ উক্তিটি কার?
উত্তর: ভারতচন্দ্রের অনুদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনী এ উক্তিটি করেছেন।
প্রশ্ন: অন্নদামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য প্রবচনগুলো কী?
উত্তর: ১। বড়র পিরীতি বালির বাব।
ক্ষণে হাতে দাড়ি ক্ষণেকে চাদ ৷
২। নগর পুড়িলে দেবালয় কী এড়ায়।
৩। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
৪। যতন নাহিলে নাহি মিলিয়ে রতন।
৫। কড়িতে বাঘের দুধ মিলে।
৬। হাভাতে যদ্যটি যায় সাগর শুকায়ে যায়।
৭। বাপে না জিজ্ঞেস মায়ে না সন্তাষে যদি দেখে লীছাড়া।
৮। নীচ যদি উচ্চভাষে সুবুদ্ধি উড়ায় হেসে।
৯। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন ।।
১০। আমার সন্তান যেন থাকে দুধেভাতে ।
প্রশ্ন: গঙ্গাষ্টিক ও নাগষ্টক কী?
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর রচিত সংস্কৃত ভাষায় দুটি দীর্ঘ কবিতা।
প্রশ্ন: মধ্যযুগের শেষ বড় কবি কে?
উত্তর: ভারতচন্দ্র রায়।
প্রশ্ন: ভারতচন্দ্র রায় কী হিসেবে পরিচিত?
উত্তর: তিনি নাগরিক কবি হিসেবে পরিচিত।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions