মনসামঙ্গল কাব্য
প্রশ্ন: মনসামঙ্গল কাব্য কী?
উত্তর: সাপের দেবী মনসাকে নিয়ে যে কাব্য রচিত তাই মনসামঙ্গল কাব্য | নামে পরিচিত।
প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের কতজন কবির নাম জানা যায়?
উত্তর: ৬২ জন।
প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি কারা?
উত্তর: মনসামঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিরা হলেন-
১. কানাহরিদত্ত
২. বিজয়গুপ্ত
৩. নারায়ণদেব
৪. দ্বিজবংশীদাস
৫. বিপ্রদাস পিপিলাই
৬. কেতকাদাস
৭. ক্ষেমানন্দ প্রমুখ।
প্রশ্ন: মঙ্গল কাব্য বা মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: কানাহরি দত্ত ।
প্রশ্ন: কানাহরিদত্ত যে প্রথম কবি তার প্রমাণ কী?
উত্তর: কবি বিজয়গুপ্ত তাঁর কাব্যে কানা হরিদত্তের নাম উল্লেখ করেছেন এভাবে:
“মুখে রচিল গীত না জানে বৃত্তান্ত । প্রথমে রচিল গীত কানাহরিদত্ত ॥”
এখান থেকে প্রমাণিত হয় কানাহরিদত্ত মঙ্গলকাব্য তথা মনসামঙ্গল কাব্যের আদি কবি।
প্রশ্ন: কানাহরিদত্ত কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর: তিনি পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন।
প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সুস্পষ্ট সন তারিখযুক্ত কাব্য কোনটি?
উত্তর: বিজয় গুপ্তের 'পদ্মপুরাণ(১৪৯৪ খ্রিষ্টাব্দ)।
প্রশ্ন: পদ্মপুরাণ কী?
উত্তর: লৌকিধারণা মতে দেবী মনসার জন্য পদ্ম পাতার উপরে হয়েছিল। একারণে কোন কোন কবি তাদের মনসামঙ্গল কাব্যের নাম ‘পদ্ম পুরাণ' বলে অভিহিত করেছেন।
প্রশ্ন: বাইশা কী?
উত্তর: মনসা মঙ্গলের বাইশজন ছোট বড় কবিকে একত্রে বাইশা বলে।
প্রশ্ন: মসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো কী কী?
উত্তর:
১. দেবী মনসা
২. চাঁদ সওদাগর
৩. সনকা (চাঁদসওদাগরের স্ত্রী),
৪. লখিন্দর
৫. বেগুলা ও
৬. নেতাই ধোপানী।
প্রশ্ন: মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র কোনটি?
উত্তর: চাঁদ সওদাগর। তিনি ছিলেন চম্পাই বা চম্পক নগরের বণিক।
প্রশ্ন: মধযুগের সবচেয়ে পতিপ্রাণ চরিত্র কোনটি?
উত্তর: বেহুলা। সে ছিল উজানী নগরের সুন্দরী কন্যা এবং চাঁদ সওদাগরের পুত্র লখিন্দরের স্ত্রী।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions