অপ্রধান মঙ্গলকাব্য
প্রশ্ন: বাংলা সাহিত্যর মধ্যযুগের অপ্রধান মঙ্গল কাব্যগুলো কী কী?
উত্তর: প্রধান মঙ্গলকাব্যগুলো হচ্ছে- ১. শীতলামঙ্গল কাব্য
২. ষষ্ঠীমঙ্গল কাব্য
৩. সারাদামঙ্গল কাব্য
৪. গৌরীমঙ্গল কাব্য
৫. গঙ্গামঙ্গল কাব্য
৬. রায়মঙ্গল কাব্য
৭. পঞ্চানন মঙ্গল কাব্য।
প্রশ্ন: সারদামঙ্গল কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর: বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দেবী সারদা ও সরস্বতীর কাহিনী অবলম্বনে সারদামঙ্গল কাব্য রচিত ।
প্রশ্ন: শীতলামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: নিত্যানন্দ চক্রবর্তী।
প্রশ্ন: মানিকরাম গাঙ্গুলী কোন কাব্যের কবি?
উত্তর: শীতলামঙ্গল কাব্যের।
প্রশ্ন: কৃষ্ণরাম রচিত কাব্যের নাম কী?
উত্তর: রায়মঙ্গল।
প্রশ্ন: গৌরীমঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা কে?
উত্তর: পৃথ্বীরাজ।
প্রশ্ন: দুর্গামঙ্গল কী অনুসরণে রচিত?
উত্তর: পৌরাণিক কাহিনী অবলম্বনে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions