অনুবাদ সাহিত্য
প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে কয়টি জাতমহাকাব্য আছে?
উত্তর: চারটি। যথা:
১, মহাভারত
২. রামায়ণ
৩. ইলিয়ড
৪. ওডেসি।
প্রশ্ন: পৃথিবীতে প্রধান সাহিত্যিক মহাকাব্য কয়টি?
উত্তর: ৪টি। যথা:
১. মিলটনের 'প্যারাডাইস লস্ট',
২. মাইকেলের ‘মেঘনাদবধ কাব্য',
৩. ভাজিলের ‘ঈনীদ',
৪. ফেরদৌসীর ‘শাহনামা' ।
প্রশ্ন: মহাভারতের মূল রচয়িতা কে?
উত্তর: কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসবেন।
প্রশ্ন: মহাভারত প্রথমে কোন ভাষায় রচিত?
উত্তর: সংস্কৃত ভাষায়।
প্রশ্ন: মহাভারতের পটভূমি কী?
উত্তর: খ্রিষ্টপূর্ব পঞ্চম চতুর্থ শতাব্দীর পূর্ব থেকে কুরু-পাণ্ডবের যুদ্ধ সংক্রান্ত নানা উপকাহিনী ব্যাসদে একত্রিত করে রচনা করেন বিরাটাকার মহাভারত ।
প্রশ্ন: মহাভারতের সর্বপ্রথম বাংলায় অনুবাদ কে করেন?
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর।
প্রশ্ন: পরাগলী মহাভারত কী?
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতই পরাগলী মহাভারত নামে পরিচিত।
প্রশ্ন: মধ্যযুগে মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কে?
উত্তর: কাশীরাম দাস। কবি নিজেই ভনিতায় বলেছেন:
“মহাভারতের কথা অমৃত সমান।। কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান ॥"
প্রশ্ন: ‘ছুটি খানি মহাভারত' এর রচয়িতা কে?
উত্তর: শ্রীকর নন্দী।
প্রশ্ন: গুণরাজ খান কে?
উত্তর: মালাধর বসু। তিনি শ্রীকৃষ্ণ বিজয়' নামে ভাগবতের বাংলা অনুবাদ
প্রশ্ন: কাশীরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিদ্ধি গ্রামে।
প্রশ্ন: রামায়ণের মূল রচয়িতা কে?
উত্তর: বালীকি।
প্রশ্ন: রামায়ণ প্রথম কোন ভাষায় রচিত?
উত্তর: সংস্কৃত ভাষায় ।
প্রশ্ন: মধ্যযুগে রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কে?
উত্তর: কৃত্তিবাস ওঝা।
প্রশ্ন: 'ইলিয়ড' ও 'ওডেসি” কাব্যের রচয়িতা কে?
উত্তর: হোমার।
প্রশ্ন: হোমার কোন দেশের কবি?
উত্তর: গ্রীস।
প্রশ্ন: হোমারের প্রকৃত নাম কী?
উত্তর: হোমেরোস।
প্রশ্ন: কোন মহিলা কবি প্রথম রামায়ণ অনুবাদ করেন?
উত্তর: চন্দ্রাবতী। তিনি ছিলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
প্রশ্ন: শাহনামা' কাব্যের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ কে করেন?
উত্তর: মনির উদ্দিন ইউসুফ।
প্রশ্ন: পবিত্র কুরাআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? কেন?
উত্তর: ভাই গিরিশচন্দ্র সেন। তিনি সহ ব্ৰহ্মধর্মের অনুসারীরা পবিত্র কুরআনের একত্ববাদের বাণী দ্বারা এত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যে, তাদের জন্য পবিত্র কুরআনের একখানি বাংলা অনুবাদ অত্যাবশ্যক হয়ে পড়েছিল।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions