ইলম কি?
ইলম-এর শাব্দিক অর্থ জ্ঞান । ইসলামের পরিভাষা অনুসারে কুরআন হাদীছ তথা ইসলামের জ্ঞানকেই ইলম বলা হয়। ইলমের সাথে সাথে আমলও কাম্য। আমল বিহীন ইলম, ইলম হিসেবে আখ্যায়িত হওয়ার যোগ্য নয়।
ইলম অর্জনের গুরুত্ব:
আবশ্যক পরিমাণ ইলম হাছিল করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরযে আইন। আর ফরয তরক করা কবীরা গোনাহ। আবশ্যক পরিমাণ (যা প্রত্যেকের উপর ফরযে আইন) বলতে বুঝায় নামায, রোযা ইত্যাদি ফরয বিষয় এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় লেন-দেন ও কায়-কারবার সম্পর্কিত বিষয়াদির মাসআলা-মাসায়েল ও হুকুম-আহকাম জানা আবশ্যক পরিমাণ অপেক্ষা অতিরিক্ত ইলম যা অন্যেরও উপকারার্থে প্রয়োজন, তা হাছিল করা । ফরযে কেফায়া অর্থাৎ, কতক লোক অবশ্যই এরূপ থাকতে হবে যারা দ্বীনের সব বিষয়ে সমাধান বলে দিতে পারবেন, নতুবা সকলেই ফরয তরকের পাপে পাপী হবে। তাই এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞ আলেম থাকা আবশ্যক।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions